রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন




ঘুষের টাকাসহ দুদক কর্মকর্তার পিএ আটক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৪ জুন, ২০২৩ ১০:১৯ am
জেলখানা arrested গ্রেফতার custody Arrest suspected observed crime charged গ্রেপ্তার আটক ধরপাকড় পুলিশ অভিযান মামলা আসামি কারাগার আদালত
file pic

রাজধানীর মতিঝিল এলাকা থেকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (মানি লন্ডারিং) মো. মোকাম্মেল হকের পিএ গৌতম ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ।

শুক্রবার (২৩ জুন) মতিঝিলে এক ব্যবসায়ীর কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে হোটেল থেকে গৌতমসহ আরও চার জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, দুদক কর্মকর্তাদের সই জাল করে গোপালগঞ্জের বাসিন্দা উত্তরার ব্যবসায়ী আশিকুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের একটি চিঠি তৈরি করেন গৌতম। এরপর অভিযোগটি নথিভুক্ত করে দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি জানতে পেরে গোয়েন্দারা ফাঁদ পেতে গৌতম ও তার সহযোগীদের আটক করে।

শুক্রবার রাতে ডিএমপি মিডিয়া সেন্টারের এক বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD