রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন




টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ৪:১১ pm
কারাদণ্ড মামলা SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড right অধিকার International Crimes Tribunal ICT Bangladesh domestic war crimes tribunal আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ অপরাধ ট্রাইবুনাল আইসিটি মৃত্যুদণ্ড প্রাণদণ্ড শাস্তিস্বরূপ হত্যা শাস্তি Tribunal SC সুপ্রিম কোর্ট রায় Supreme Court highcourt হাইকোর্ট আদালত Death Penalty মৃত্যুদণ্ড প্রাণদণ্ড মৃত্যুদণ্ড সহকারী দায়রা জজ জুডিশিয়াল সার্ভিস কমিশন পরীক্ষা ফলাফল
file pic

সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরপাড় থেকে গ্রেপ্তার হওয়া বুয়েটের ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকালে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রট সুনামগঞ্জের তাহিরপুর আদালতের বিচারক ফারহান সাদিক তাদের জামিন মঞ্জুর করেন।

এর আগে আদালতে ৩২ আসামির জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের সুনামগঞ্জ আদালত পরিদর্শক মো. বুরহান উদ্দিন বলেন, ‘তাহিরপুর থেকে গ্রেপ্তার হওয়া ৩৪ জনের মধ্যে ৩২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে বয়সে দুইজন শিশু হওয়ায় তাদের জামিনের বিষয়টি হবে শিশু আদালতে।’

আসামিদের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল বলেন, ‘আসামিরা দেশের মেধাবী শীক্ষার্থী। তারা হাওরে ঘুরতে এসেছিল। পুলিশ শুধুমাত্র সন্দেহ ও অনুমানের ভিত্তিতে এতজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করতে পারেন না। তারা সবাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান। এসব বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেছেন। তবে গ্রেপ্তার হওয়া ৩৪ জনের মধ্যে দুইজন বয়সে শিশু হওয়ায় তাদের জামিন আবেদন শিশু আদালতে শুনানি হবার কথা রয়েছে।’

গত ৩০ জুলাই রোববার গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরপাড়ের শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাটলাই নদীর পাড় অভিযান চালিয়ে পর্যটকবাহী নৌকা থেকে ৩৪ জনকে আটক করে পুলিশ।

পরদিন পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নিরাপত্তা বিঘ্নিত করা, জানমালের ক্ষতি সাধন, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড সহ সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার অভিযোগ পাওয়া গেছে। তারা বুয়েট শাখার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বায়তুলমাল বিষয়ক সম্পাদক আফিফ আনোয়ারের নেতৃত্বে হাওরে একত্রিত হয়েছিল।

এই ঘটনায় ৩১ জুলাই সোমবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সাঈদের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের তল্লাশি করে তাদের কাছ থেকে ৩৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, ছাত্র শিবিরের বিভিন্ন কার্যক্রম সংক্রান্ত স্কিন শর্টের কপি, ছাত্র শিবিরের কল্যাণ তহবিল সংক্রান্ত প্রচারপত্র, সদস্য, সাথিদের পাঠযোগ্য কোরান ও হাদিসের সিলেবাস, কর্মী ঘোষণা অনুষ্ঠান সংক্রান্ত স্কিন শর্টের কাগজপত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাহিরপুর থানার এসআই মো. রাশেদুল কবির বাদী হয়ে আটককৃত ৩৪ জন (বুয়েটে অধ্যয়নরত ২৪ জন, সাবেক বুয়েট শিক্ষার্থী ৭ জন এবং অন্যান্য ৩ জন) ব্যক্তির বিরুদ্ধে তাহিরপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেন এবং ওই দিন বিকেলে সবাইকে আদালতে সোপর্দ করেন। আদালত সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD