রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন




জামায়াতের অফিস থেকে আটক ৭

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩ ৪:৫৭ pm
জেলখানা arrested গ্রেফতার custody Arrest suspected observed crime charged গ্রেপ্তার আটক ধরপাকড় পুলিশ অভিযান মামলা আসামি কারাগার আদালত
file pic

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের কার্যালয় থেকে সাতজনকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের মিডিয়া পরিচালক আলী আশরাফ ইমন এ অভিযোগ করেছেন। আলী আশরাফ জানান, পুরানা পল্টনের মহানগর কার্যালয়ে রঙের কাজ করছিল।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ২টার দিকে সেখান থেকে ছয়জন শ্রমিককে পুলিশ ধরে নিয়ে যায়। এ সময় অফিসের একজন নিরাপত্তা প্রহরীকেও আটক করা হয়। আটককৃতরা এখন পল্টন থানায় আছেন বলেও জানান তিনি।

এর আগে, গত মঙ্গলবার (১ আগস্ট) জামায়াত নতুন কর্মসূচি ঘোষণা করে। ৪ আগস্ট (শুক্রবার) রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি করবে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার সব নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে মঙ্গলবার (১ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করার কথা ছিল। কিন্তু সেই কর্মসূচি স্থগিত করা হয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD