রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন




উখিয়ার বালুখালী ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ৪:০৯ pm
মিয়ানমার বার্মা উখিয়া Rohingya Refugee people Ethnic group Myanmar stateless Rakhine রাখাইন রোহিঙ্গা শরণার্থী জনগণ সংকট মিয়ানমার উচ্ছেদ বাস্ত্যুচ্যুত ক্যাম্প উখিয়া নাগরিক
file pic

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে জামাল ওরফে মুফতি জামাল (৫৫) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর ই-১২ ব্লক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জামাল ওরফে মুফতি জামাল বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১ এর বি-১১ ব্লকের নজির আহমেদের ছেলে।

৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর বলেন, ‘ওই ক্যাম্পের বাসিন্দা জামাল সকালে বাজারে গেলে দুষ্কৃতিকারীরা তার উপর অতর্কিত হামলা করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে তাকে পুলিশের সহায়তায় ক্যাম্প-১২ এর ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।বর্তমানে ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পরিস্থিতি স্বাভাবিক আছে।’

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘সন্ত্রাসীরা ছুরিকাঘাতে জামালকে হত্যা করে পালিয়ে গেছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD