রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন




রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলো বিএনএম-বিএসপি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩ ৯:৪৭ pm
CEC election commission নির্বাচন কমিশন ইসি সিইসি Kazi Habibul Awal কাজী হাবিবুল আউয়াল নির্বাচন সিইসি ইসি cec ec election প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল cec নির্বাচন-Election নির্বাচন Election
file pic

চূড়ান্তভাবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেলো বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, বিএনএম ও বিএসপিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। শিগগিরই তাদের সনদ দেওয়া হবে। আমরা বিষয়টি বিজ্ঞপ্তি দিয়ে জানাব।

নতুন নিবন্ধন পাওয়া বিএনএমের প্রতীক নোঙর এবং বিএসপির প্রতীক একতারা।

প্রতি সংসদ নির্বাচনের আগে নতুন দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য আবেদন জমা দিতে বলে ইসি। এবারও তেমন আহ্বান জানালে ১৯৬টি দল আবেদন করে।এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে ১২টি দল শর্ত পূরণ করে। তাদের দেওয়ার তথ্য অধিকতর যাচাই-বাছাই করলে তদন্তে টেকে গণঅধিকার পরিষদ, বিএনএম, বিএসপি ও এবি পার্টি। পরবর্তী উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে তদন্তের পর সেখান থেকে বাদ পড়ে গণঅধিকার পরিষদ ও এবি পার্টি।

এদিকে, বিএনএম ও বিএসপির বিরুদ্ধে তিনটি অভিযোগ আসে নিবন্ধন না দেওয়ার জন্য। সেই আবেদনগুলো সম্প্রতি শুনানিতে না টিকলে নিবন্ধন পেয়ে যায় দল দুটি। এ নিয়ে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াচ্ছে ৪৪টি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD