রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন




বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি শুরু

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩ ১২:৫৬ pm
MBBS exam admission test medical colleges Dr. Dr Doctor specialist ডা. ডা চিকিৎসক ডাক্তার চিকিৎসক examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক বিশ্ববিদ্যালয় ক্লাস মেডিকেলে ভর্তি MBBS Dr. Dr Doctor specialist ডা. ডা চিকিৎসক ডাক্তার চিকিৎসক examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক বিশ্ববিদ্যালয় ক্লাস মেডিকেলে ভর্তি
file pic

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বেসরকারি ডেন্টাল ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে প্রাপ্ত আবেদনের পরিপ্রেক্ষিতে স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে কলেজভিত্তিক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থীদের ২৬ আগস্ট হতে ৩১ আগস্ট অফিস চলাকালীন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বেসরকারি ডেন্টাল কলেজ বা মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট পরিচালনা পর্ষদ কর্তৃক মেধাবী ও অসচ্ছল কোটায় প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার পর উক্ত কোটার প্রার্থীদের ভর্তির সময়সীমা যথাসময়ে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলেজভিত্তিক নির্বাচিত স্ব-অর্থায়নে ভর্তিচ্ছু দেশি শিক্ষার্থীদের তালিকা ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ও স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট কলেজ থেকে শিক্ষার্থীরা জানতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD