রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন




বিএনপি-জামাত আমলে রেল ব্যবস্থা ধ্বংস হয়েছিল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩ ১০:১৩ pm
নুরুল ইসলাম সুজন minister of railways Md. Nurul Islam Sujon রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন রেলপথ
file pic

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি-জামাত ক্ষমতায় থাকাকালে রেল ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। যার উত্তরণ হয়েছে আ.লীগ সরকারের আমলে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে সাদুল্লাপুরের উমেস চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী আরো বলেন, বিএনপি-জামাতের আমলে রেলে কোনো ধরনের বিনোয়োগ ছিল না। কিন্তু আ.লীগ সরকারের আমলে তারা বিভিন্ন সময়ে আন্দোলনের নামে রেল লাইন ধ্বংস করেছিল। তারা নলডাঙ্গা-বামনডাঙ্গা রেল লাইন উপড়ে ফেলেছিল।

এছাড়া মন্ত্রী সাদুল্লাপুরবাসীকে আশ্বস্ত করে আরও বলেন, সাদুল্লাপুরের নলডাঙ্গা রেল ষ্টেশন দিয়ে সেবস ট্রেন ঢাকাসহ উত্তরাঞ্চলে চলচল করে সকল ট্রেনই এই ষ্টেশনে থামবে।

সাদুল্লাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল ফারুকের সঞ্চালনায় ও উপজেলা আআ.লীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে শোক সভায় প্রধান আলোচক ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) আসনের সাংসদ আ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। প্রধান আলোচকের বক্তব্যে আ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি বলেন, “জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন তার বাস্তবে রুপ দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই এক সুফল হিসেবে আজ বন্ধ রামসাগর এক্সপ্রেস চালু করা হলো। শুধু এটাই নয়, সাড়াদেশে আজ উন্নয়নের স্রোতধারা বইছে। দেশের নৌপথ, রেল, আকাশ ও সড়ক পথের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরবর্তন হয়েছে।

শোক সভায় গাইবান্ধা জেলা ও সাদুল্লাপুর উপজেলা আ.লীগসহ আ.লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে বিকেলে নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা রেল ষ্টেশনের আধুনিকায়ন কাজের উদ্বোধন করেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন। এছাড়া একইদিন দুপুর দেড়টার দিকে গাইবান্ধার বোনারপারায় “বোনারপাড়া-দিনাজপুর” রুটে দীর্ঘ ১১ বছর বন্ধ থাকা “রামসাগর এক্সপ্রেস” ট্রেনটি পুনরায় উদ্বোধন করেন মন্ত্রী। তবে, ট্রেনটি এবার বোনারপাড়া-দিনাজপুর নয়, মেইল ট্রেনটি চলবে বোনারপাড়া হতে উত্তরের শেষ জেলা পঞ্চগড় পর্যন্ত।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD