রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন




বন্ধ হলো বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩ ১০:৩৯ pm
বড়পুকুরিয়া কয়লা Fossil fuel জীবাশ্ম জ্বালানি বিদ্যুৎ Thermal Power Plant coal-fired power station কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎকেন্দ্র জ্বালানি থার্মাল পাওয়ার প্লান্ট জাতীয় গ্রীড গ্রিড Power Station plant coal fired কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র Matarbari Coal Power Plant মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র
file pic

বন্ধ হয়ে গেল পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদন। উৎপাদনশীল কয়লা খনির ভূগর্ভের ১১১৩ নম্বর কোল ফেইসে কয়লার মজুত শেষ হয়ে যাবার কারণে উত্তোলন বন্ধ হয়ে গিয়েছে। ১৪১২ নম্বর ফেইস থেকে কয়লা উত্তোলন করা হবে এবং সময় লাগবে দুমাস।

বুধবার (৩০ আগস্ট) বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম সরকার জানান, খনি ভূগর্ভে ১১১৩ নম্বর কোল ফেইস থেকে কয়লা উৎপাদন শুরু হয়েছিল গত ২৫ এপ্রিল। এ ফেইস থেকে তিন লাখ ৭৫ হাজার টন কয়লা উত্তোলন করা হয়েছে। এরপর ১৪১২ নম্বর ফেইস থেকে কয়লা উত্তোলন করা হবে। ১১১৩ নম্বর ফেইসে ব্যবহৃত উৎপাদন যন্ত্রপাতি সরিয়ে ১৪১২ নম্বর ফেইসে স্থাপন করে পুনরায় উৎপাদনে যেতে হবে।

তিনি বলেন, একটি ফেইসের কয়লা উত্তোলন শেষ হলে ব্যবহৃত যন্ত্রপাতি সরিয়ে নিয়ে নতুন ফেইসে স্থাপনের জন্য স্বাভাবিকভাবে ৪০-৪৫ দিন সময় লাগে। এছাড়া ব্যবহৃত যন্ত্রপাতি পরীক্ষা-নিরীক্ষা করে ক্রটি ধরা পড়লে মেরামতের জন্য বাড়তি সময়ের প্রয়োজন হয়। সব মিলিয়ে পুনরায় উৎপাদনে যেতে দুমাস সময় লাগতে পারে।

এ বিষয়ে বড়পুকুরিয়ার কয়লার ওপর নির্ভরশীল পার্শ্ববর্তী বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক জানান, বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ১নং ও ২নং ইউনিট বন্ধ রয়েছে। ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩নং ইউনিট চালু রেখে ১৮০-২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে দৈনিক কয়লা লাগছে প্রায় দুই হাজার টন। কয়লা খনি ইয়ার্ড ও বিদ্যুৎ কেন্দ্র ইয়ার্ডে এক লাখ ১০ হাজার টন কয়লা মজুত আছে, যা দিয়ে ৩নং ইউনিটটি দুমাস চালু রাখা যাবে।

এ ব্যাপারে খনি প্রকল্পের জেনারেল ম্যানেজার মো. জাফর জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় কয়লা বড়পুকুরিয়া খনি প্রকল্প স্টেক ইয়ার্ডে জমা আছে। তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে সবসময় যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রটির তিনটি ইউনিট চালু রেখে স্বাভাবিক উৎপাদনের জন্য দৈনিক প্রায় পাঁচ হাজার ২শ টন কয়লার প্রয়োজন। তবে তিনটি ইউনিট একসঙ্গে চালানো হয় না। কয়লার সরবরাহ স্বাভাবিক থাকলে দুটি ইউনিট চালু রেখে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। এ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে দৈনিক কয়লার প্রয়োজন প্রায় চা হাজার মেট্রিক টন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD