মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন




চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ ৭:১৫ pm
Bangladesh Chhatra League BCL বাংলাদেশ ছাত্রলীগ
file pic

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

উল্লেখ্য, বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফায় সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুটি পক্ষ সিএফসি ও সিক্সটি নাইনের কর্মীরা। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। ধারণা করা হচ্ছে, সংঘর্ষের জেরেই বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD