শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন




বাংলাদেশিদের জন্য ভিসা স্থগিত করল ওমান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ১০:১২ am
visa logo VISA ATM ভিসা ডেবিট কার্ড এটিএম কেনাকাটা বিল পরিশোধ টাকা বুথ VISA ATM payment cardholder merchant Endrosment EMI Debit debt প্লাস্টিক ক্রেডিট ডেবিট ডিজিটাল প্রিপেইড কার্ড অনলাইন কেনা-বেচা কেনাকাটা ইএমআই খরচ ভিসা automated teller atm machine Booth অটোমেটেড টেলার মেশিন এটিএম মেশিন বুথ
file pic

বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করেছে ওমান। মঙ্গলবার এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এ তথ্য নিশ্চিত করেছে।

আরওপি জানায়, ইতোমধ্যে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। সব ধরনের বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যু স্থগিত করা হয়েছে। পর্যটন ও ভ্রমণ ভিসায় আসা প্রবাসীদেরও ভিসা পরিবর্তনের সুযোগ বন্ধ করা হয়েছে।

ওমানভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ওমানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এর আগে পর্যটন ও ভ্রমণ ভিসায় ওমানে এসে ভিসা নিতে পারতেন প্রবাসীকর্মীরা। ফলে এভাবে যারা দেশটিতে অবস্থান করছেন, তাদের দেশে ফিরে আসতে হবে। পরে কাজের ভিসা নিয়ে আবার সেখানে ফিরতে হবে।

আরওপি জানিয়েছে, পর্যটন ও ভ্রমণ ভিসায় সুলতানাত অব ওমানে আসা সব দেশের নাগরিকের ভিসা পরিবর্তনের সুবিধা স্থগিত করা হয়েছে।

একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা ইস্যু বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD