রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন




শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ৭:০২ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm pm
file pic

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হতে পারে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক আসতে থাকা অভিযোগ ও মামলার পরিপ্রেক্ষিতে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার এমনটা বলেছেন তিনি।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দেয়ার জন্য সঠিক ব্যক্তি নই। যদি সেখান থেকে (স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়) কোনো অনুরোধ আসে, তবে আমাদের তার (বাংলাদেশে) প্রত্যাবর্তনের জন্য চাইতে হবে। যদি এমন কোনো দাবি ওঠে, তাহলে তা ভারত সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করবে। তাই আমি মনে করি, ভারত সরকার এটি জানে এবং আমি নিশ্চিত তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।’

এছাড়াও ভারত থেকে যে ধরনের বিবৃতি আসছে তা নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খুবই অসন্তুষ্ট বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন। তিনি সেটা ভারতীয় হাই কমিশনারকে জানিয়েছেন বলে জানান তিনি।

উল্লেখ্য, ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এ আন্দোলনে প্রাণ হারায় তিন শ’র মতো মানুষ, যাদের অনেকে ছাত্র। ইতোমধ্যে শেখ হাসিনার নামে দুটি হত্যা মামলা দায়ের হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD