রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন




১৫ আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা উচিত নয়: সারজিস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪ ৫:০৯ pm
martyred শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা অমর একুশে শহীদ মিনার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা International Mother Language Day worldwide annual observance held 21 February promote multilingualism 21st February 1952 Bengali language vasa mas ভাষার মাস ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস শহীদ মিনার PM homage hamid hasina president Mohammad Abdul Hamid রাষ্ট্রপতি আবদুল হামিদ রাষ্ট্রপতি Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina প্রধানমন্ত্রী National Martyrs Memorial Jatiyo Sriti Shoudho national monument Independence Liberation স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতীক সাভার জাতীয় স্মৃতিসৌধ শহীদ স্মৃতি saver বিজয় দিবস শ্রদ্ধা Victory day national holiday 16 December bijoy dibas
file pic

১৫ আগস্ট রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার (১৬ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ১৫ আগস্ট শুধু আমাদের নয়, রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা উচিত নয়। কোনো দিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে ১৯৭৫ সালের ১৫ আগস্টের এই অভ্যুত্থান ঘটাতে পারত না। বরং এটা সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবার যে নিরবতা, তা সমর্থনেরই লক্ষণ।

সারজিস বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট যখন এ ঘটনাটি ঘটে, পুরো বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছিল। কারণ, ১৯৭২ থেকে ১৯৭৫ সালে ঘটনা যদি দেখেন, তখন স্বৈরাচারের চরম মাত্রা ছিল। ইতিহাস ঘাঁটলে দেখতে পাই, যা হয়েছে এক জায়গা থেকে হয়েছে, সাধারণ মানুষের প্রতিফলন ছিল না। সাধারণ মানুষ তার বিচার পায়নি, বরং বিচার নির্দিষ্ট ঠিকানা ধানমন্ডি ৩২সহ কয়েকটি ঠিকানা থেকে সারাদেশে যেত।

শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ২০১৩ সালে আওয়ামী লীগ পুলিশের মাধ্যমে হেজাফতে ইসলামের সমাবেশের সময় কান ধরে ওঠবস করানোর সংস্কৃতি শুরু করেছিল। তবে ১৫ আগস্ট কান ধরে ওঠবস করানো ও মোবাইল চেক করাসহ ঘটে যাওয়া কিছু কাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

তিনি বলেন, কেউ যদি ১৫ আগস্ট ধানমন্ডিতে ফুল দিতে চায় তাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাধা দিতে পারে না। বঙ্গবীর কাদের সিদ্দিকীর গাড়িতে হামলার অধিকার কারও নেই। তাই এসবের সঙ্গে সমন্বয়ক বা অন্য কেউ জড়িত থাকলে বহিষ্কার এবং ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে আমরা কোথাও মারামারি বা ভাংচুরের মতো ঘটনা ঘটাইনি। তবে এরই মধ্যে অনেক ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। তবে আপনাদের অনুরোধ, কোন জুলুম-অত্যাচার করবেন না। আমাদের কোন সমন্বয়ক বা সহ-সমন্বয়ক বা সংশ্লিষ্ট কেউ কোন অপরাধে যুক্ত থাকলে আমরা তাদের বহিষ্কার করবো। আপনাদের কাছে কোন ভিডিও থাকলে তা আমাদের দিয়ে সহায়তা করবেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD