রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন




জামায়াত সেক্রেটারি

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে আযমীর বক্তব্য ব্যক্তিগত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ৫:২৩ pm
Bangladesh Jamaat-e-Islami বাংলাদেশ জামায়াত ইসলামী
file pic

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ব্রিগেডিয়ার আযমী জামায়াতের কোনো সদস্য না, তিনি জাতীয় সংগীত নিয়ে যা বলেছেন, সেটি তার ব্যক্তিগত বিষয়। এই বক্তব্যের ব্যাখ্যার দায় জামায়াতে ইসলামীর না।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর কেরানী পাড়া ওয়েস্টার্ন কুজিন সম্মেলন কক্ষে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আন্দোলনে শহিদের প্রকৃত সংখ্যার বিষয়ে তিনি বলেন, এখনো মরদেহ পাওয়া যাচ্ছে এবং অনেকে চিকিৎসাধীন মারা যাচ্ছে, সুতরাং এর প্রকৃত সংখ্যা আরও পরে পাওয়া যাবে।

জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে গোলাম পরওয়ার বলেন, এখনো নির্বাচন নিয়ে কথা বলার সময় হয়নি, সময় হলেই আমরা জাতীয় নির্বাচন নিয়ে কথা বলবো।

এর আগে রংপুর জেলা ও মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত ১৬ শহিদের পরিবারের সদস্যদের মধ্যে ২ লাখ টাকা করে মোট ৩২ লাখ টাকা প্রদান করে জামায়াতে ইসলামী। এ সময় দলটি জানায়, এর আগেও শহিদদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী।

আরও পড়ুন: ডান হাত কেটে নিয়ে অবলীলায় হেঁটে যাচ্ছে যুবক, সিসিটিভিতে রোমহর্ষক দৃশ্য

জামায়াতের সেক্রেটারি বলেন, এখন বড় চ্যালেঞ্জ হলো দেশের সংস্কার। গেল ১৫ বছরে রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। সংবিধানের সংস্কার, ইলেকশন কমিশনের সংস্কার এবং আমাদের যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে সবগুলো দলীয়করণ হয়েছিল। সেগুলোর সংস্কার করতে হবে।

১৫ বছরের এসব জঞ্জাল সাফ করতে দীর্ঘ সময় লাগবে উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জন্য সব সংস্কার সম্ভব না হলেও নিরপেক্ষ নির্বাচন করতে যেগুলো করা দরকার এখন সেটি বড় চ্যালেঞ্জ। এই সংস্কারগুলো করে একটি নির্বাচনের আয়োজন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, জামায়াতের জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি ওবায়দুল্লাহ সালাফী, মহানগর শিবিরের সেক্রেটারি নুরুল হুদাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD