রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন




গত পনের বছরে জামায়াতকে ধ্বংস করার চেষ্টা চালানো হয়েছে: আমীর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৫৬ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান
file pic

ডা. শফিকুর রহমান বললেন

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গত সাড়ে পনের বছরে তাদের দলকে ধ্বংস করার চেষ্ঠা চালানো হয়েছে। কিন্তু যারা এ চেষ্ঠা চালিয়েছে তারাই শেষপর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে। শনিবার সিরাজগঞ্জ শহরের কাজিপুর মোড়ে দারুল ইসলাম একাডেমি প্রাঙ্গনে জেলা জামায়াতের রুকন সদস্য সন্মেলনে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি শফিকুর রহমান বলেন, আইন সবার জন্য। স্বাধীন দেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। গত সাড়ে পনের বছরের সকল বিচার বর্হিভুত হত্যাকান্ডের উপযুক্ত বিচার চাই। কিন্তু প্রতিশোধ বা প্রতিহিংসার মাধ্যমে নয়। এমনকি, আয়নাঘর বা ক্রসফয়ারের মাধ্যমে নয়। স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে আমরা প্রতিটি হত্যার বিচার চাই। তিনি আরও বলেন, প্রতিটি অযৌক্তিক কাজের সমালোচনা করতে হবে। কিন্তু যেকোন সমালোচনা করার আগে অন্যের কথা শোনার বা সহ্য করার ক্ষমতা অর্জন করতে হবে।

সভা শুরুর আগে স্থানীয় গণমাধ্যমকর্মীদের তিনি বলেন, স্বৈরাচারের পতনের পর দেশের ভ্যানগার্ডখ্যাত গনমাধ্যমকর্মীরা পুরোপুরি স্বাধীন হয়েছেন। গত সাড়ে পনের বছরে সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ট কথা নির্ভীকভাবে লিখতে বা প্রকাশ করতে পারেননি।

সিরাজগঞ্জ জেলা জামায়াতের সভাপতি মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় সহ– সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD