রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন




রাষ্ট্রপতির অপসারণ চাইলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ ৫:৫৪ pm
Mass uprising martyrs injured injure July Martyr July Fighter July Fighters
file pic

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে, আওয়ামী লীগের বিচার ও দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তনসহ আরও বেশ কয়েকটি দাবি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।’

এর আগে গেল ৫ আগস্ট আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর মন্ত্রিসভা বিলুপ্ত করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকেই প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রদবদল চলছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD