রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন




শেখ হাসিনা শুধু দেশ নয়, আ.লীগকে ধ্বংস করতে চেয়েছিলেন: মামুনুল হক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ১০:৫৪ am
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pmhasina mp pm-hasina hasina hasina pm pm pm hasina pm sheikh hasina sheikh-hasina প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী
file pic

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছন, স্বৈরাচারী শেখ হাসিনার থিউরি বাংলাদেশে আর চলবে না। তাকে বাংলাদেশের মানুষ প্রত্যাখান করেছেন। শেখ হাসিনা কখনো দেশের মানুষের জন্য রাজনীতি করেননি। তিনি তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রাজনীতি করেছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, তিনি ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন।

শুক্রবার (১১ অক্টোবর) বিকালে শরীয়তপুরের জাজিরার কাজিরহাটের আব্দুর রাজ্জাক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয়, আওয়ামী লীগকে ধ্বংস করতে চেয়েছিলেন। তিনি তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশে এসেছিলেন। তিনি বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিলেন। তিনি এমন একজন নেতা যে ছাত্র জনতার বিপ্লবে নেতাকর্মীদের ফেলে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে গেছেন।

প্রধান আলোচক খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের কি বদনাম বলব- যার সারা শরীরেই ঘা। এই আওয়ামী লীগ শাপলা চত্বরে শত শত আলেম হত্যা করেছিল। সর্বশেষ এই জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনা শুধু ক্ষমতায় থাকার জন্য দেড় হাজার মানুষ হত্যা করেছেন। শেখ হাসিনার বাবার রক্তের যেমন দাম আছে, আমাদের পরিবারের সদস্যদেরও তেমনি দাম আছে। প্রতিটি হত্যার বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়।

জাজিরা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জেলার সভাপতি মাওলানা শাব্বীর আহমদ উসমানী।

অনুষ্ঠানে খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন।

পরে মাওলানা জালালুদ্দিন আহমদকে আগামী নির্বাচনে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে খেলাফত মজলিসের (রিকশ প্রতীক) প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন মামুনুল হক।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD