রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন




মূর্তিমান আতঙ্ক ছিল যুবলীগ ছাত্রলীগ: রিজভী

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪ ১১:০০ am
Ruhul Kabir Rizvi Ahmed Bangladesh Nationalist Party বিএনপি রুহুল কবির রিজভী Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

শেখ হাসিনা সারা দেশকে একটা বিকলাঙ্গ দেশে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, শেখ হাসিনা এমন বন্য আইন শাসনব্যবস্থা কায়েম করেছিলেন তার শাসনকালে, একজন মানুষ আরেকজন মানুষকে দেখলে ভয় পেত, একজন বন্ধু আরেকজন বন্ধুকে দেখলে ভয় পেত। যুবলীগ ও ছাত্রলীগ ছিল মূর্তিমান আতঙ্ক।’

বৃহস্পতিবার রাজধানীর নারিন্দায় সাদেক হোসেন খোকা মাঠে ওষুধ বিতরণ ও চক্ষু সেবা ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চক্ষু ক্ষতিগ্রস্তদের এবং নম্নিবিত্ত মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু সেবা এবং ডাক্তারদের সমন্বয়ে ওষুধ বিতরণ করা হয়।

রিজভী বলেন, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকসহ অন্য ব্যাংকে যারা এই লুটপাটের সঙ্গে জড়িত, তারাই শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ লোক। এস আলম নামে এক ব্যক্তিকে বাংলাদেশের নয়টি ব্যাংক দিয়ে দেওয়া হয়েছে এবং তিনি নিজেই সেই ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে আত্মসাত্ করেছেন। এই ছিল বাংলাদেশের পরিস্থিতি।

রিজভী আরও বলেন, জুলাই-আগস্টে যে বিপ্লব সংঘটিত হয়েছে, শেখ হাসিনা কল্পনাই করতে পারেনি তাকে এত প্রতিরোধের মুখোমুখি হতে হবে। তিনি ভেবেছিলেন তার পাশে আছে ভারত এবং বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী র্যাব, পুলিশ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভির আহমেদ রবিন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন প্রমুখ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD