রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন




আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র কখনোই যায় না: ফখরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ ৪:২৩ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৩ নভেম্বর) চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, একদিকে যুবলীগ ছাত্রলীগ, আর রাষ্ট্রের পুলিশ বাহিনীকে ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে দেশের মানুষ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে।

তিনি বলেন, পুলিশকে যেভাবে আওয়ামী লীগ ব্যবহার করেছে এটা একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না। সন্ত্রাস আর দুর্ণীতি ছাড়া আওয়ামী লীগের কিছু নেই।

গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করবে না বলে হুঁশিয়ারি দিয়ে ফখরুল বলেন, ইতিহাস বিকৃতি করে সকল চিহ্ন মুছে দিতে চেয়েছে আওয়ামী লীগ। এসব করে প্রকৃত ইতিহাস মুছে ফেলা যাবে না। বিএনপি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

তিনি বলেন, সংস্কার টেকসই করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন। আর সুষ্ঠু ভোটের মাধ্যমেই তা সম্ভব। নিজেদের জন্য, দেশকে রক্ষার জন্য নির্বাচন চায় বিএনপি। অনেকেই এটা চায় না।

ছাত্রদের সঙ্গে বিএনপির সমস্যা নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নতুন সূর্য ওঠেছে, তরুণদের সামনে এগিয়ে দিতে চাই।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD