রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন




বাংলাদেশের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় না: জামায়াত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪ ৯:০২ pm
Bangladesh Jamaat-e-Islami বাংলাদেশ জামায়াত ইসলামী
file pic

সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় বিএসএফের হত্যা, জুলুম ও নির্যাতনের বার বার প্রতিবাদ জানানো সত্ত্বেও ভারত সরকার তাতে কোনো রকম কর্ণপাত করছে না। ভারতীয়দের এহেন আচরণে প্রমাণিত হচ্ছে যে, তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় না। বাংলাদেশের সঙ্গে ভারতের এ ধরনের বৈরী আচরণ কারো জন্যই কল্যাণকর হবে না। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, গত ১৮ ডিসেম্বর যশোর জেলার বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার পাঁচভুলোট সীমান্তে বিএসএফের নির্যাতনে ৩ জন বাংলাদেশী যুবক নিহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমরা অত্যন্ত উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি যে, ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফের বাংলাদেশী লোকদের হত্যা ও জুলুম-নির্যাতন আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। ভারতের এ ধরনের উস্কানিমূলক ও হঠকারী আচরণ অবিলম্বে বন্ধ করার জন্য আমরা দেশটির সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ভারতীয় বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD