রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন




নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে: মির্জা ফখরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ ৫:১৬ pm
Mirz-fakhrul Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর bnp
file pic

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারি দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে। নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রশাসন তো এখনও ফ্যাসিবাদের হাতে, ফাইল তো এখনও নড়ে না। আপনি সংস্কার করবেন কিভাবে। প্রতিষ্ঠানগুলো আগে ঠিক করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের বিদায় করতে হবে।

তিনি বলেন, ৭১ কে যেন ভুলে না যাই। ধারাবাহিক গণতান্ত্রিক প্রতিটি সংগ্রামকে মনে রাখা দরকার। তারপরেই জুলাই গণঅভ্যুত্থান। সবাইকে নিয়েই এগিয়ে যেতে হবে কোনো কিছু চাপিয়ে দিয়ে নয়।

বিএনপি নেতা বলেন, সংস্কারে আন্তরিক বিএনপি। তবে দুর্ভাগ্য আমাদের, এখন অনেকেই বলছেন বিএনপি সংস্কার চায় না। দীর্ঘ ১৭ বছরে বিএনপির হাজারো নেতাকর্মী গুম, খুনের স্বীকার হয়েছে। তখন তো কেউ পাশে ছিল না। এখন অনেকেই আসছেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD