রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন




বিএনপির সভায় প্রকাশ্যে জামায়াতরোধী স্লোগান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫ ৫:১০ pm
Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্ত এলেও এবার মিত্রদের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। দীর্ঘ সময় রাজনীতির মাঠে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করলেও এবার জামায়াতে ইসলামীর সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পরেছে দলটি।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির সভায় প্রকাশ্যে জামায়াতবিরোধী স্লোগান ও প্ল্যাকার্ড হাতে হাজির হয়েছেন দলটির নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‌‌‘৭১ এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শীর্ষক সভায় এ চিত্র দেখা যায়। এসময় আগত নেতাকর্মীদের ও জামায়াতবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

বিএনপির নেতাকর্মীদের প্ল্যাকার্ডে দেখা যায়, ‘জামায়াত-শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসঙ্গে, জামায়াত-ইসকন একই জাত ধর্ম ব্যবসা, জামায়াত-শিবির করে যারা ধর্ম ব্যবসা করে তারা ইত্যাদি।’

এসময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদেক খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ মুক্তিযোদ্ধা দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD