রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন




আসিফ নজরুল

সংস্কার বাস্তবায়ন করতে চাই, নির্ভর করবে রাজনৈতিক দলের ঐক্যের ওপর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫ ৫:০৯ pm
Asif Nazrul Writer Asif_nozrul professor of law at the University of Dhaka আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক
file pic

নিজেদের সময়েই সংস্কার বাস্তবায়নের পুরো কাজ করে যেতে পারবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। তবে সেটি অনেকটাই রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর নির্ভর করছে বলে মনে করে সরকার।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিংয়ে আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এ কথা বলেন।

তিনি বলেছেন, আমাদের প্রত্যাশা আছে, ইচ্ছা আছে, (সংস্কারের) পুরো কাজটাই আমরা সম্পন্ন করে যেতে পারবো। কিন্তু এটি প্রধানত নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর। তারা কতটুকু সংস্কার করতে ঐকমত্য পোষণ করতে পারেন, সেটির ওপর নির্ভর করছে।

আসিফ নজরুল বলেন, প্রধান উপদেষ্টা গত ১৬ই ডিসেম্বরের ভাষণে জানিয়েছেন, ন্যূনতম সংস্কার সম্পন্ন করে যদি ইলেকশন করতে চাই তাহলে এ বছর হবে। আর যদি আমরা আরও কিছু সংস্কার প্রত্যাশিত মাত্রায় করতে চাই তাহলে আরও কয়েক মাস (আগামী বছরের জুনের মধ্যে) লাগতে পারে।

আইন উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন আলাপ হবে তখন ন্যূনতম সংস্কার কোনগুলো আছে তা চিহ্নিত করার চেষ্টা করা হবে। পাশাপাশি এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে কি না তা খতিয়ে দেখা হবে।

এর বাইরে যেসব প্রত্যাশিত সংস্কার আছে সেগুলোকেও চিহ্নিত করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD