রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন




ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছা নেই অন্তর্বর্তী সরকারের: আসিফ নজরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫ ৮:১৪ pm
Asif Nazrul Writer Asif_nozrul professor of law at the University of Dhaka আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক
file pic

অযথা কালক্ষেপণ করে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকার বিন্দুমাত্র ইচ্ছে নেই বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন শুরু হয়ে গেছে। কিছু কিছু সংস্কার রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে করা হবে। ফেব্রুয়ারি মাঝামাঝি রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হবে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন অনলাইন আপলোড করা হয়েছে। কমিশনগুলো বিভিন্ন পর্যায়ে সংস্কারের কথা বলেছেন। যা আগামী নির্বাচনের আগে করা যেতে পারে। আশু করণীয় কিছু বিষয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্যের প্রয়োজন হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ও ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD