রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন




রাতের ভোটের এসপিদেরকেও ওএসডি করা হবে: আসিফ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫ ৮:০২ pm
Asif Mahmud Asif উপদেষ্টা আসিফ মাহমুদ QUOTA REFORM blockade shabag Shahbagh Shahbag Blockade শাহবাগ অবরোধ প্রতিবন্ধ আটক কারাগার আবরণ পরিবেষ্টন ঘেরাও shahbagh_quota_protest shahbagh quota protest shahbagh_quota_protest shahbagh quota protest2 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
file pic

বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসকের পর এবার ২০১৮ সালের নির্বাচনের দায়িত্বে থাকা ৬৪ জেলার পুলিশ সুপারদেরকে (এসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। নিজের ভেরিফাইড ফেইজবুক পেইজে একটি পোস্ট দিয়ে এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আসিফ মাহমুদ তার আইডিতে লিখেছেন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা ৩৩ জন কর্মকর্তাকে গত বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। যারা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে কর্মরত ছিলেন। এছাড়াও ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত নির্বাচনে দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের (ডিসি) মধ্যে ২২ জন ডিসিকে গত বৃহস্পতিবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD