রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন




রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণে ব্যর্থ হয়েছে: জামায়াত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫ ৯:০২ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান
file pic

রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৪ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এমন মন্তব্য করেন তিনি। এতে নারী নির্যাতন-নিপীড়নসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একই সঙ্গে সাদাকে সাদা বলার আর কালোকে কালো বলার জন্যও আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতিবিদদের সমালোচনা করতে বাধা নেই। তবে সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ। বলেন, আমি বলতে চাই, উন্নয়নের যেটুকু সম্ভাবনা ছিল, অতীতে দেশ যারা পরিচালনা করেছেন, তারাই সম্ভাবনাটাকে কাজে লাগাতে পারেননি। রাজনীতির স্লোগানটা যদি সত্যিই এমন হয়ে তাকে যে আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে দেশের টাই বড় করে দেখার কোথা ছিল! কিন্তু বাস্তবে রাজনীতিবিদরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ওটার পরিমান তুলে ধরতে পারেননি।
সাংবাদিকরা সমাজের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, স্বচ্ছতার যদি ঘাটতি হয়, এই সমাজ কুড়িয়ে কুড়িয়ে সামনের দিকে যায়, হামাগুড়ি দিয়ে যায়। দৌঁড়ে সামনের দিকে, তার গন্তব্যের দিকে যেতে পারে। বাংলাদেশের অবস্থা বাস্তবে এটিই হয়েছে। এ অবস্থায় রাজনীতিবিদদের অবশ্যই আত্মসমালোচনা প্রয়োজন। তার পাশাপাশি গণমাধ্যমে যারা আছেন তাদের বুক তান করে দাঁড়ানো দরকার। আমরা আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে (সাংবাদিক) ওয়েলকাম করি যে, আপনারা আমাদের সমালোচনা করবেন। আমাদের প্রশংসা করবেন কি না। এইটা আপনাদের ব্যাপার। কিন্তু সমালোচনা করতে ভুলে যাবেন না। সমালোচনা আপনার ভাষায় করুন। আপনি যে ভাষাটা পছন্দ করেন, আপনার কৌশলে আপনি করুন, যে কৌশল আপনি নিজের জন্য, আপনার গণমাধ্যমের জন্য উপকারী মনে করে। আর আপনারা সাদাকে সাদা বলার আর কালোকে কালো বলার যে পবিত্র দায়িত্ব নিয়ে এই অঙ্গনে এসেছেন, মেহেরবানী করে সেটা রক্ষা করবেন।
মাগুরার শিশু আছিয়ার মৃত্যুতে শফিকুল রহমান বলেন, আছিয়া বৃহস্পতিবার সবাই কাঁদিয়ে দিয়ে চলে গেল। আব্বাস (মির্জা আব্বাস) ভাই বলেছেন, এরকম আরো বহু হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আমি ব্যক্তি হিসেবে দেখেছি, পড়েছি, জেনেছি এবং বুঝেছি- চেষ্টা করেছি সবগুলা না হলেও কিছু কিছু কিন্তু আমার মনে হয়েছে এরকম নৃশংস পাশবিক ঘটনা সম্ভবত আমার মেমরিতে আর আসে নাই। আছিয়াকে আল্লাহ তায়ালার জান্নাতের একটা পাখি হিসেবে কবুল করুন এবং তার আপনজনকে আল্লাহ তায়ালা প্রশান্তি দান করুন। এই ঘটনায় সারাদেশ কষ্ট পেয়েছে, সারা দেশবাসীকে এখান থেকে শিক্ষা নিয়ে আগামীতে এদিনে এধরনের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
জামায়াতের আমীর বলেন, রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। রাজনীতিবিদদের সমালোচনা করতে বাধা নেই। তবে সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ।

একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছর বয়সী শিশুর কথা তুলে ধরে তিনি বলেন, গোটা জাতির মুখকে ছিন্নভিন্ন করে চেলে গেছে আছিয়া। আছিয়ার চেয়ে আরও ভয়াবহ ও নির্মম ঘটনা ঘটলেও তা সামনে আসে না। এসব অপকর্মের সঙ্গে জড়িতরা গণমাধ্যমের সুবিধাভোগীদের সঙ্গে আঁতাত করে আড়ালে থেকে যায় বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস বলেন, দেশের ভালোমন্দ রাজনীতিবিদরা ২৫ ভাগ বহন করে, আমি এটা মনে করি। আর ৫০ ভাগ বহন করে সাংবাদিকরা। সুতরাং আপনারা য দি সঠিক কথা বলেন তাহলে দেশ অনেক এগিয়ে যাবে। সাংবাদিকরা কেনো লেখে না যে, অমুক অমুক ব্যবসায়ীর সঙ্গে অমুক অমুক রাজনৈতিক দলের সম্পর্ক রয়ে গেছে, আছে। কখনো ১৫’শ কোটি টাকা, কখনো ১০০ কোটি কেনো শুনি আমরা? কেনো আপনারা এগুলো লেখেন না।
সাগর-রুনি হত্যা মামলার চার্জশিট ১১৬ বার পিছানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আপনারা কয়বার এই নিউজ লেখেছেন? শুধুমাত্র যখন চার্জশিট পিছানো তখন ছোট করে নিউজ লেখে দেন! এই যে আছিয়া পুরো দেশটা কাঁদিয়ে বৃহস্পতিবার চলে গেলো, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আছিয়ার সম্পর্কে আপনারা লেখেছেন। খুব ভালো। কিন্তু এরকম আছিয়া কি আর বাংলাদেশে নাই কিংবা এই আছিয়ার চেয়ে করুন আর কোন ঘটনা বাংলাদেশে নাই? এই দেশে কি তনু হত্যা হয় নাই, এদেশে মুনিয়া ধর্ষণ হয় নাই এবং দেশে আরও নারী ধর্ষণ হয় নাই? আপনারা কেনো লেখেন না। আপনা বলতে পারবেন, বলতে পারবেন না। কারণ আপনাদের সাংবাদিকদের অনেকেই জায়গা মতো বসে আছে। ওখান থেকে অনেকেই অনেকর সঙ্গে যোগাযোগ করেন, সুতরাং লেখা হয় না। লেখা হবে না!

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, বিকল্প ধারা বাংলাদেশের মাহী বি চৌধুরী, ডিআরইউ সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও ডিআরইউ সহসভাপতি ও ইফতার কমিটির আহ্বায়ক গাযী আনোয়ারসহ সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।
এই আয়োজনে ডিআরইউ সাবেক সভাপতি শাহজাহান সরদার, ইলিয়াস হোসেন, সাইফুল ইসলাম, সৈয়দ শুকুর আলী শুভ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, মনির হোসেন লিটন, কবির হোসেন প্রমুখ উপস্থিতস ছিলেন।
এছাড়াও ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ডিআরইউ যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মোঃ জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জমান, আমিনুল হক ভূঁইয়া, মো: ফারুক আলম, সুমন চৌধুরী ও মোঃ সলিম উল্ল্যা (এস. ইউ সেলিম) সহ ডিআরইউ সদস্যরা এই আয়োজনে উপস্থিত ছিলেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD