রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন




বিচার প্রক্রিয়ার মাধ্যমে আ. লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৭:২৩ pm
Mass uprising martyrs injured injure July Martyr July Fighter July Fighters
file pic

দ্রুত নিবন্ধন বাতিল করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২২ মার্চ) রাজধানীর শাহবাগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবিতে সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগকে যারা নির্বাচনে আনতে চায়, তাদের কাছে প্রশ্ন ২০১৮ সালে যখন মিডনাইট ইলেকশন অনুষ্ঠিত হয়েছিল তখন আপনাদের ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল। ২০২৩ সালে যখন ডামি নির্বাচন হলো তখন ইনক্লুসিভ ইলেকশন কোথায় ছিল।

এনসিপির সিনিয়র এই নেতা বলেন, বাংলাদেশে এখনও গুম-খুন হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড, ভারতবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, জুলাই গণহত্যার বিচার হয়নি। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ ইলেকশন হবে না।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সেনাবাহিনীর ওপর পূর্ণ আস্থা ও সমর্থন আছে। তবে কেউ তাদের ব্যবহার করে চক্রান্ত করতে চাইলে মানা হবে না।

ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ ২৪ পরবর্তী বাংলাদেশের রাজনীতি মেনে নেবে না উল্লেখ করে তিনি বলেন, যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD