শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন




‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বাংলা একাডেমি: আসিফ মাহমুদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ ১১:৫৪ am
Asif Mahmud Asif উপদেষ্টা আসিফ মাহমুদ QUOTA REFORM blockade shabag Shahbagh Shahbag Blockade শাহবাগ অবরোধ প্রতিবন্ধ আটক কারাগার আবরণ পরিবেষ্টন ঘেরাও shahbagh_quota_protest shahbagh quota protest shahbagh_quota_protest shahbagh quota protest2 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
file pic

বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলা একাডেমি, পবিত্র ‘ঈদ’ শব্দটি ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার রাত ১১টায় এক ফেসবুক পোস্টে এ কথা জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি লেখেন, বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলা একাডেমি—‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফেরার ঐতিহাসিক সিদ্ধান্ত।

এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, ভাষাবিদ ও সাহিত্যিকরা বলেন, ‘ঈদ’ বানানটি আমাদের ভাষার সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।

এই সিদ্ধান্তের ফলে, আগামীতে সব সরকারি ও বেসরকারি প্রকাশনা এবং গণমাধ্যমে ‘ঈদ’ বানানটি ব্যবহৃত হবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD