রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন




ব্রাসেলস সফরে যাচ্ছেন জামায়াত আমীর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: রবিবার, ৩০ মার্চ, ২০২৫ ৯:০০ pm
Bangladesh Jamaat-e-Islami amir dr Shafiqur rahman জামায়াত ইসলামী আমির ডা শফিকুর রহমান
file pic

প্রায় দুই সপ্তাহের সফরে ব্রাসেলস যাচ্ছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। আগামী ৪ঠা এপ্রিল তিনি ব্রাসেলসের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। ১৫ই এপ্রিল পর্যন্ত ইউরোপে অবস্থান করবেন। সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে একাধিক বৈঠক ও সাক্ষাৎ কর্মসূচি রয়েছে জামায়াত আমীরের। সফরকালে ইউরোপীয় পার্লামেন্টের সাউথ এশিয়ান ককাসের এমপিদের সঙ্গে বৈঠক, ইইউ’র ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সাউথ এশিয়া ডেস্কের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক হবে জামায়াত প্রতিনিধিদলের।

জামায়াত আমীরের নেতৃত্বে প্রতিনিধিদলে দলের নায়েবে আমীর ড. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও দলীয় আমীরের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান থাকবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ইউরোপ ভ্রমণের জন্য তারা ইতিমধ্যে ঢাকাস্থ সুইডেন দূতাবাসে ভিসার আবেদন করেছেন।

উল্লেখ্য, ৫ই আগস্টের পটপরিবর্তনের পর জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান লন্ডন সফর করেছিলেন। ওই সফরে সাংবাদিক, পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়সহ তাকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD