রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন




বিমসটেক সম্মেলন অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২ এপ্রিল, ২০২৫ ৪:৫৭ pm
Muhammad Yunus Bangladeshi social entrepreneur banker economist civil society leader awarded Nobel Peace Prize founding Grameen Bank microcredit microfinance মুহাম্মদ ইউনূস অধ্যাপক বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার অর্থনীতিবিদ ক্ষুদ্রঋণ প্রবর্তক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাতা ড. ইউনূস
file pic

দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে থাইল্যান্ডে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) ব্যাংকক যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সফরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

এদিকে থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া ঘোষণা চূড়ান্ত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকের (এসওএম) ২৫তম অধিবেশনে এটি চূড়ান্ত করা হয় এবং আশা করা হচ্ছে শুক্রবারের (৪ এপ্রিল) শীর্ষ সম্মেলনে এটি গৃহীত হবে।

এদিকে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে (এসওএম) অংশগ্রহণ করছে। শীর্ষ সম্মেলনে যোগ দেয়ার জন্য প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার থাইল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন শীর্ষ বৈঠকের প্রস্তুতি হিসেবে, ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া ২০তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের বৈঠকের খসড়া অস্থায়ী এজেন্ডা এবং খসড়া প্রতিবেদন নিয়ে আলোচনা এবং চূড়ান্ত করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক (এসওএম) ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া অস্থায়ী এজেন্ডা এবং খসড়া ঘোষণাও চূড়ান্ত করেছে।

পররাষ্ট্র সচিব ‘নীল অর্থনীতিসহ বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন’ খাতের অগ্রগতি সম্পর্কে একটি বিবৃতি প্রদান করেন। বিমসটেকে এই বিষয়গুলোর জন্য বাংলাদেশ দায়িত্বপ্রাপ্ত। তিনি সদস্য রাষ্ট্রগুলোকে বিমসটেক মুক্ত বাণিজ্য অঞ্চল সম্পর্কিত কাঠামো চুক্তির পণ্য বাণিজ্য, উৎপত্তির নিয়ম, শুল্ক বিষয়ে পারস্পরিক সহায়তা, বিরোধ নিষ্পত্তি পদ্ধতি এবং প্রক্রিয়া, বাণিজ্য সুবিধা, বিনিয়োগ এবং পরিষেবায় বাণিজ্য সম্পর্কিত ছয়টি উপাদান চুক্তির সময়োপযোগী চূড়ান্তকরণ নিশ্চিত করতে তাদের পূর্ণ সহযোগিতা প্রদানের আহ্বান জানান, কারণ আমাদের অঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্য এফটিএ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ঢাকায় বিমসটেকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ২৬তম সম্মেলনের আয়োজন করবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD