রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন




মৃদু তাপপ্রবাহের মধ্যে সুসংবাদ দিলো আবহাওয়া অফিস

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫ ১১:২৩ am
HEATWAVE temperature তাপপ্রবাহ গরম আবহাওয়া তাপমাত্রা পূর্বাভাস কুয়াশা লঘুচাপ বঙ্গোপসাগর সেলসিয়াস tem Weather আবহাওয়া Rain বৃষ্টি Cold wave শৈত্যপ্রবাহ শৈত্য প্রবাহ Climate Change Conference COP27 winter season temperate climate polar autumn coldest Cold পৌষ মাঘ শীতকাল তাপমাত্রা ঋতু হিমেল হাওয়া হাড় কাঁপুনি সর্দিজ্বর ঠান্ডা Weather আবহাওয়া Weather আবহাওয়া Rain বৃষ্টি degree Celsius
file pic

এপ্রিলজুড়ে কেবল মৃদু নয়, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে ঘূর্ণিঝড় এবং কালবৈশাখির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৫ এপ্রিল কোথাও কোথাও এবং ৬ এপ্রিল দেশজুড়ে বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি থাকতে পারে। বৃষ্টির পর তাপপ্রবাহ কমে আসবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার সন্ধ্যা ৬টায় দেওয়া আবাহওয়ার পূর্বাভাসে এমনটায় জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুক্রবার ঢাকা, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের দু-এক জায়গায় এবং শনিবার ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা বাড়বে, এরপর ৫ এপ্রিল কোথাও কোথাও বৃষ্টি হতে এবং ৬ এপ্রিল দেশজুড়ে বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি থাকতে পারে। বৃষ্টির পর তাপপ্রবাহ কমে আসবে।

এ মাসে আবহাওয়া যেমন থাকবে

চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। চলতি মাসে পাঁচ থেকে ছয় দিন বজ্র, শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের এবং এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখি ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, এ মাসে দেশে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি এবং দু-একটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD