গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সোমবার এক যৌথ বিবৃতির ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচিগুলো হল-৭ এপ্রিল “Global Strike For Gaza” কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা বর্জন, এবং সর্বস্তরে অফিস-আদালত বন্ধ রাখার আহ্বান, ৮ এপ্রিল দেশের সকল মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ৯ এপ্রিল গুরুত্বপূর্ণ স্থাপনা ও ভবনের ছাদে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে “Solidarity With Palestine” কর্মসূচি পালন, ১০ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিভিন্ন দেশের দূতাবাসে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি প্রদান, ১১ এপ্রিল জেলা পর্যায়ে “Mass Movement” কর্মসূচি পালন, ৭-১৩ এপ্রিল সপ্তাহব্যাপী অনলাইন ক্যাম্পেইন “Echoes for Gaza” পরিচালনা।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গাজায় নির্বিচারে বোমা হামলা ও গণহত্যা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার লক্ষ্যে ঘোষিত কর্মসূচিসমূহে ছাত্র-সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।