রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন




এখনো আগের মতো দখলবাজি চাঁদাবাজি চলছে: নুর

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৯:৫৩ pm
Nurul Haque Nur activist politician vice president Dhaka University Central Students' Union ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সহ-সভাপতি ভিপি গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর
file pic

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ৫ আগস্টের পরও টেম্পোস্ট্যান্ড, বাসস্ট্যান্ড, কাঁচাবাজারে চাঁদাবাজি বন্ধ হয়নি। এখনো অবাধে চলছে। গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগের মতো দখলবাজি-চাঁদাবাজি বন্ধ হয়নি। সাধারণ মানুষের রক্তচোষাদের উপস্থিতি এখনো আছে। তাদের বলতে চাই- ভোট কিন্তু এখনো আসেনি। মানুষ ভোটে এর জবাব দেবে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে পঞ্চগড় শেরে বাংলা পার্কের মুক্তমঞ্চে গণঅধিকার পরিষদ পঞ্চগড় শাখার আয়োজনে এক গণসমাবেশে এসব কথা বলেন নুর।

এ সময় তিনি বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ দেশকে ভারতের দাসে পরিণত করেছিল। আওয়ামী লীগের ঠিকানা আর বাংলাদেশে হবে না। পৃথিবীতে এ ধরনের জঘন্য গণহত্যা এবং বর্বরতার পরে কোনো রাজনৈতিক দল আর রাজনীতি করতে পারেনি। আওয়ামী লীগ আর এই দেশে রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

নুরুল হক নুর বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন আমাদের মধ্যেও অনৈক্য লক্ষ করা যাচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের আধিপত্য, তাদের শক্তি প্রদর্শনে ব্যস্ত হয়ে যাচ্ছে।

গণঅধিকার পরিষদ পঞ্চগড়ের আহ্বায়ক মাহফুজার রহমানের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব, গণঅধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মুন্নাফ প্রমুখ বক্তব্য দেন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD