রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন




আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে নির্বাচন নয়: এনসিপি

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২ মে, ২০২৫ ৫:৪৭ pm
National Citizen Party NCP জাতীয় নাগরিক পার্টি ncp জাতীয় নাগরিক পার্টি এনসিপি পার্টির
file pic

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। শুক্রবার (২ মে) রাজধানীর বায়তুল মোকাররমে আওয়ামী নিষিদ্ধের ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ এসব কথা বলেন তারা।

এনসপির যুগ্ম সদস্য সচিব তাসিন রিয়াজ বলেন, আওয়ামী লীগের রাজনীতি ছুড়ে ফেলে দিতে হবে। না হলে কেউ শান্তিতে থাকতে পারবো না। বাংলার জমিনে আওয়ামী লীগের কোনো স্থান নেই।

যুগ্ম মুখ্য সমন্বয়ক তরিকুল ইসলাম বলেন, আগে বিচার, এরপর সংস্কার, তারপর নির্বাচন। আওয়ামী লীগ নিষিদ্ধে টালবাহনা মেনে নেয়া হবে না।

যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা হয়েছে, এখনও দলটির নিষিদ্ধের দাবি করা দুঃখজনক। জনগণই রাষ্ট্র, তাই জনগণের চাওয়া অনুযায়ী অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। এছাড়া মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচন নয় বলে জানান তিনি।

সমাবেশে জুলাই শহিদ খালেদ সাইফুল্লাহর বাবা ডা. কামরুল হাসান বলেন, হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আমি শেখ হাসিনার ফাঁসি চাই।

উপস্থিত বক্তরা জানান, নিজ দেশের মানুষকে যারা হত্যা করেছে তাদের রাজনীতি করার অধিকার নেই। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

তারা আরও জানান, আইন সংশোধন করে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যবস্থা করতে হবে। এ নিষিদ্ধের মাধ্যমে শহিদ ও আহতদের রক্তের বদলা নেয়া হবে। বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হবে না।

এর আগে জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছে এনসিপির নেতাকর্মীরা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD