রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন




সর্বজনীন পেনশন স্কিমে গতি আনতে ইসলামিক সংস্করণ চালুর চিন্তা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ১৪ মে, ২০২৫ ৯:২৪ pm
pension scheme Universal Pension pension সর্বজনীন পেনশন পেনশন স্কিম বিধিমালা
file pic

সর্বজনীন পেনশন স্কিমে আরও গতি আনতে ইসলামিক সংস্করণ চালুর চিন্তাভাবনা করছে সরকার। এ বিষয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভায় নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুরে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ও পর্ষদ চেয়ারম্যান ড. সালেহউদ্দিন আহমেদ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ফ্রিল্যান্সাররাও সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে পারবেন। এছাড়া, চাঁদাদাতারা তাদের জমাকৃত টাকার সর্বোচ্চ ৩০ শতাংশ এককালীন তুলতে পারবেন। এর আগে এমন সুবিধা ছিল না।

অর্থাৎ, চাঁদাদাতা নির্ধারিত বয়স পর্যন্ত যে পরিমাণ অর্থ জমা করবেন, তার সঙ্গে মুনাফা যুক্ত হয়ে যদি মোট পরিমাণ ১০ লাখ টাকা হয়, তবে তিনি এককালীন তিন লাখ টাকা তুলতে পারবেন। বাকি অর্থ মাসিক হারে পেনশন হিসেবে দেয়া হবে। যেমনটি বর্তমানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পান।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD