বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন




সংশোধন করা হলো শিক্ষাপ্রতিষ্ঠানের শপথবাক্য

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ২১ মে, ২০২৫ ৫:৪৪ pm
Primary School pity Physical education assembly paradetraining assemble primary secondary psychomotor play movement exploration health physical fitness Physical education ফিজিক্যাল ট্রেনিং এক্সারসাইজ স্কুল পিটি ক্লাস শারীরচর্চা সমাবেশ examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক Directorate of Primary Education primary schools school প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
file pic

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাত্যহিক সমাবেশের শপথ বাক্য সংশোধন করা হয়েছে। শপথ থেকে মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান, শহীদদের রক্ত বৃথা যেতে না দেয়ার প্রত্যয় ও অসাম্প্রদায়িক চেতনার অংশগুলো বাদ দেয়া হয়েছে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। নব্বই দশক ও একবিংশ শতাব্দির শুরুর দিকে শিক্ষাপ্রতিষ্ঠানে যে শপথ নেয়া হতো পুনরায় সে শপথ বাক্যটিই ফের পাঠ করতে বলা হয়েছে। তবে তার সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে ‘অন্যায় ও দুনীর্তি করবো না’ এবং ‘অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না’ অংশ দুটি।

সংশোধিত শপথ হলো- আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ/ মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসাবে গড়িয়া তুলিতে পারি। আ-মী-ন।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD