বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন




দুদিন বন্ধ থাকবে শাহবাগ-দোয়েল চত্বরের সড়ক

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫ ৪:৫৮ pm
Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে শাহবাগ থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বরের রাস্তাটি। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ওয়াসার জরুরি কাজের প্রয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টা থেকে শনিবার (২৪ মে) সকাল ১০টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

জরুরি প্রয়োজনে গাড়িগুলো বিকল্প রাস্তা হিসেবে কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাস্তাটি ব্যবহার করে ক্যাম্পাসের ভেতর দিয়ে চলাচল করতে পারবে।

এদিকে জরুরি কাজের জন্য রাস্তাটি সাময়িকভাবে বন্ধ থাকায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD