রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন




রাজনৈতিক অস্থিরতা নিরসনে ৫ পরামর্শ মির্জা গালিবের

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২৩ মে, ২০২৫ ৫:৪৬ pm
BNP police clash cases সংঘর্ষ বিএনপি পুলিশ মামলা রাজনীতি Dhaka Metropolitan Police dmp ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি dhaka তল্লাশিচৌকি ঢাকা বিএনপির গাবতলী ঢাকামুখী বাস যানবাহন তল্লাশি পুলিশ ঢাকা প্রবেশমুখ Bangladesh Police বাংলাদেশ পুলিশ নয়াপল্টন রোড accident rash road যানজট রাস্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি police vigilant পুলিশ অভিযান মোতায়েন bnp বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি গণসমাবেশ Bangladesh Nationalist Party BNP Mirza Fakhrul Islam Alamgir বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
file pic

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা নিরসন ও জাতীয় ঐক্য রক্ষায় পাঁচটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব পরামর্শ তুলে ধরেন।

পোস্টে মির্জা গালিব লেখেন, ‘বর্তমানে দেশে যে অস্থিরতা বিরাজ করছে, তার মূল কারণ হলো-জুলাইকে ঘিরে যেই জাতীয় ঐক্যের কথা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, তা এখন দুর্বল হয়ে পড়েছে। দুঃখজনকভাবে, এই বিভেদ তৈরি করছে জুলাই আন্দোলনের অনেক নেতাই-যার সঙ্গে যুক্ত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এই পরিস্থিতি দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক।’

এই সংকট নিরসনে কী করা উচিত, সেই প্রশ্নের উত্তর হিসেবে তিনি পাঁচটি পরামর্শ দেন:

১. সরকারে বিএনপি এবং জামায়াত থেকে তিনজন করে মোট ছয়জনকে নতুন করে নেওয়া। দলীয় রাজনীতিবিদ। যাতে এইটা এক ধরনের সর্বদলীয় সরকার হয়।

২. জাতীয় নির্বাচনের একটা স্পেসিফিক ডেইট ঘোষণা করা। জুন পর্যন্ত যে ডেডলাইন দেয়া আছে তার মধ্যে।

৩. জুলাই সনদ এবং প্রস্তাবিত সংস্কার সব দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সম্পন্ন করা।

পোস্টে দুটো বিষয়ে জিরো টলারেন্স থাকার আহ্বান জানান তিনি। তিনি লেখেন,

১. আওয়ামা লীগ নিষিদ্ধ, তারা নির্বাচনে আসতে পারবে না।

২. সামরিকবাহিনী রাজনীতি থেকে দূরে থাকবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD