রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন




প্রস্তাবিত বাজেট: সর্বোচ্চ ১ হাজার শব্দে মতামত দেয়া যাবে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ ১২:৪৪ pm
বাজেট Budget বাজেট Budget বাজেট Inflation মূল্যস্ফীতি index dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange dse cse ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই Dhaka Stock Exchange চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ Chittagong Stock Exchange শেয়ারবাজার dse ডিএসই Share point সূচক অর্থনীতি economic দরপতন dse ডিএসই শেয়ারবাজার দর পতন পুঁজিবাজার CSE BSEC share market DSE CSE BSEC sharemarket index discrimination সূচক market down বাজেট
file pic

জুলাই অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার সংসদের বাইরে আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গত ২ জুন সোমবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভিসহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হয় তাঁর বাজেট বক্তব্য।

বাজেট বক্তব্যসহ অন্যান্য দলিল অর্থ মন্ত্রণালয় এবং এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে প্রস্তাবিত এ বাজেটের ওপর মতামত দিতে পারবেন যে কেউ। মতামত নেওয়ার পর বাজেট চূড়ান্ত করবে সরকার।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থ বিভাগের ওয়েবসাইটে (https://mof.portal.gov.bd) প্রবেশ করলেই ‘জাতীয় বাজেট ২০২৫-২৬-এর ওপর মতামত’ লিংক পাওয়া যাবে। লিংকে প্রবেশ করে মতামতদাতার নাম, ই-মেইল, মোবাইল ফোন নম্বর দিয়ে প্রস্তাবিত বাজেটের যে কোনো বিষয়ের ওপর এক হাজার শব্দের মতামত দেওয়ার সুযোগ রাখা হয়েছে। আগামী ১৯ জুন পর্যন্ত এভাবে মতামত নেবে অর্থ বিভাগ। মতামত নেওয়ার পর কিছু সংযোজন ও বিয়োজন করে বাজেটের খসড়া চূড়ান্ত করবে অর্থ মন্ত্রণালয়। এ ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় নিজেদের মধ্যে বৈঠক করলেও অন্য কোনো অংশীজনের সঙ্গে কোনো বৈঠক করবে না।

আগামী ২২ জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন নিয়ে রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে হবে বাজেট। আগামী ১ জুলাই থেকে নতুন বাজেট কার্যকর করা হবে।

নির্বাচিত সরকারের আমলে বাজেট জাতীয় সংসদেই উপস্থাপন করা হয়। পরে মাসজুড়ে সেই প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা হতো সংসদে। জুন মাসের শেষ দিকে সংসদে পাস হতো নতুন অর্থবছরের বাজেট। এবার সংসদ না থাকায় সংসদের আলোচনা বা বিতর্কের কোনো সুযোগ নেই। তাই বাজেট ঘোষণার পর প্রস্তাবিত বাজেটের ওপর নাগরিকদের কাছ থেকে মতামত নিচ্ছে অর্থ মন্ত্রণালয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD