রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন




৬ হাজার ৮৬৮ কোটি টাকার ১৫ প্রকল্প একনেকে উঠছে মঙ্গলবার

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ জুন, ২০২৫ ৯:২১ pm
ecnec প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক Executive Committee of the National Economic Council এনইসি সম্মেলন একনেক সভায় প্রধানমন্ত্রী পিআইডি Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা
file pic

মঙ্গলবার জাতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা রয়েছে। মঙ্গলবারের এ সভায় ৬ হাজার ৮৬৮ কোটি ৬৮ লক্ষ টাকা ব্যয়ের ১৫টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

কমিশন সূত্র বলছে, সভায় ৬ হাজার ৮৬৮ কোটি ৬৮ লক্ষ টাকার মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৭৫ কোটি ৫৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৩ হাজার ৫৬২ কোটি ৬৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৩০ কোটি ৫১ লাখ টাকা।

প্রধান উপদেষ্টা এবং একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে এ সভায় এসব প্রকল্প অনুমোদনের কথা রয়েছে।

মঙ্গলবারের একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পগুলো হলো: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২টি প্রকল্প, ‘উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত)’ এবং ‘বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং স্থানীয় জনসমাজের সমন্বিত সেবা ও জীবন-জীবিকা উন্নয়ন প্রকল্প। স্বরাষ্ট্রে মন্ত্রণালয়ের প্রকল্প ‘৭টি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাশক্তি নিরাময় ও পূনর্বাসন কেন্দ্র নির্মাণ’।

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রকল্প ‘নবনির্মিত চারটি মেরিন একাডেমিতে সিমুলেটর ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থাপনের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি’। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প ‘এক্সেস টু জাস্টিস ফর উইমেন: স্ট্রেনদেনিং কমিউনিটি ডিসপুট রেজুলুশন অ্যান্ড ইমপ্রুভিং কেইস ম্যানেজমেন্ট’।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রকল্প ‘বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন (প্রস্তাবিত ২য় সংশোধিত)’সহ আরও কয়েকটি প্রকল্প অনুমোদন পাচ্ছে একনেক সভায়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD