রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন




৬ মাস নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে নিউমুরিং কনটেইনার টার্মিনাল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ১০:০৩ pm
পায়রা বন্দর Bay Terminal Matarbari Port is a deep sea port Maheshkhali Upazila Cox's Bazar District মহেশখালীর মহেশখালী বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর মাতারবাড়ি বন্দর চট্টগ্রাম বিভাগ কক্সবাজার জেলার গভীর সমুদ্রবন্দর seaport sea port Kalapara Patuakhali Ramnabad Channel Bay of Benga Payra Port Authority Paira Somodro Bondor পায়রা বন্দর পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষ পটুয়াখালী কলাপাড়া বিআইডব্লিউটিএ রাবনাবাদ চ্যানেল গভীর সমুদ্র বন্দর সামুদ্রিক বন্দর Payra Sea Port Fleet Vessels Payra Port পায়রা বন্দর কর্তৃপক্ষ
file pic

মঙ্গলবার (১ জুলাই) সচিবালয়ে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে।

নতুন অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত আগামী ছয় মাস চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার (১ জুলাই) সচিবালয়ে অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (ওভারফ্লো ইয়ার্ডসহ) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক নিজস্ব ব্যবস্থাপনায় ৬ মাস বা নতুন অপারেটর নিয়োগ না হওয়া পর্যন্ত পরিচালনার লক্ষ্যে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন ২০২২ অনুযায়ী কর্যক্রম গ্রহণের বিষয়ে প্রস্তাব দেয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি তাতে অনুমোদন দিয়েছে। বৈঠক শেষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিউমুরিং কনটেইনার টার্মিনাল সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলে সাংবাদিকদের জানান অর্থ উপদেষ্টা।

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, চট্টগ্রাম বন্দরই সিদ্ধান্ত নেবে কারা এটি পরিচালনা করবে। তবে দরপত্র ডাকা হবে না। এটা হবে সরাসরি ক্রয়পদ্ধতিতে ও ছয় মাসের জন্য। আগামীকাল বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

টার্মিনালটি ১৭ বছর ধরে দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। বর্তমানে পরিচালনাকারী সাইফ পাওয়ারটেক লিমিটেডের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৬ জুলাই। এই টার্মিনালে জেটি আছে পাঁচটি। এ পাঁচ জেটিতে চারটি সমুদ্রগ্রামী জাহাজ ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী একটি জাহাজ ভিড়তে পারে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় টার্মিনাল। জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো, স্থানান্তরসহ নানান কাজ হয় এই টার্মিনালে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD