বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন




ভর্তি কার্যক্রম শুরুর অনুমতি পেল ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫ ১২:৫৭ pm
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় 7 affiliated colleges 7 college সাত ৭ কলেজ ঢাবি ঢাবি ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান du vc Md. Akhtaruzzaman Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে যাচ্ছে রাজধানীর সাত সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে এবার প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে একটি স্বতন্ত্র একাডেমিক কাঠামোর অধীনেই পরিচালিত হবে ভর্তির পুরো প্রক্রিয়া।

গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত অনুমোদন জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেমের স্বাক্ষর করা স্মারকে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৭ জুলাইয়ের সুপারিশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

স্মারকে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ কাঠামোর আওতায় সম্পন্ন করা হবে।

উল্লেখ্য, এই সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD