শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন




জনগণ এখন প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়: তারেক রহমান

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫ ৯:২৪ pm
Tarique Rahman তারেক রহমান Bangladesh Nationalist Party BNP ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
file pic

দেশের জনগণ এখন প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বেলা ৩টা ২০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত এবং দলীয় সংগীত পরিবেশন হয় এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ডকুমেন্টারি প্রদর্শন, থিম সং এবং আবৃত্তি পরিবেশন করা হয়। অনুষ্ঠানে ৭৮ শহীদ পরিবারকে সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ঢাকা শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে অঙ্কিত গ্রাফিতির ভিজ্যুয়াল প্রদর্শন এবং চিত্রাংকন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। দেড় হাজার শিশু-কিশোর এই প্রতিযোগতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্মাননা স্মারক দেয়া হয়। স্মারকটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হস্তান্তর করা হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই স্মারকটি গ্রহণ করেন বিএনপি মহাসচিব।

প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশের জনগণ এখন পরিবর্তন চায়। আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয়, জনগণ এবার প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। বিএনপি জনগণের সেই আকাক্সক্ষাকে ধারণ করেই আগামীদিনের রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করছে, চেষ্টা করছে এবং কাজ করছে। আমাদের আগামীদিনের নীতি জনগণের জীবন উন্নয়নের রাজনীতি। দেশে এবং বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করণ এটি হবে আমাদের রাজনীতির অন্যতম মূল লক্ষ্য।

অর্থাৎ মানুষের ভোটের অধিকার যেমন নিশ্চিত করা, মানুষের বাক-স্বাধীনতাকে যেমন নিশ্চিত করা, একই সঙ্গে দেশের প্রত্যেকটি যার যে মেধা- সেই হিসেবে তাকে তার অবস্থান থেকে অর্থনৈতিক স্বার্বলম্বী করে গড়ে তোলা। সেই লক্ষ্যে সামনে রেখে বিএনপির একাধিক টিম দেশের প্রতিটি সেক্টরকে নিয়ে গভীরভাবে কাজ করছে। সেই আলোকে কর্মসূচি বাস্তবায়নে কর্মসূচি পর্যায়ক্রমে তৈরি করছি।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD