শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন




ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াত

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৫:৪৯ pm
গোলাম পরওয়ার Mia Golam Parwar মিয়া গোলাম পরওয়ার Secretary General Jamaat-e-Islami জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল জামায়াত
file pic

আগামী বছর ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার নির্বাচন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মো. তাহের বলেন, আগামী ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার জাতীয় নির্বাচনের ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। তবে জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ। সেখানে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন দেয়ার বিষয়টি ইতিবাচক হলেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে ঘোষণা করলে ভালো হতো৷ নির্বাচন উপযোগী পরিবেশ এখনও নিশ্চিত হয়নি। সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছে জামায়াত।

জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনিভিত্তি অন্তর্বর্তীকালীন এই সরকারকেই দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্ক্ষা। দেশে পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD