বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন




সরকারি অনুদান পেতে ৭ আগস্টের মধ্যে স্কুল ও শিক্ষার্থীর তথ্য পাঠাতে হবে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বুধবার, ৬ আগস্ট, ২০২৫ ৬:১২ pm
Ministry of Primary and Mass Education প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় examination exam school admission Online Class অনলাইন ক্লাস বিশ্ববিদ্যালয় ক্লাস classroom class room মাধ্যমিক শ্রেণি শিক্ষা প্রতিষ্ঠান এমসিকিউ পরীক্ষা কলেজ স্কুল শিক্ষক প্রাথমিক Directorate of Primary Education primary schools school প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রনালয়

সরকারি অনুদান প্রাপ্তিতে ৫০টি স্কুল ও ৪৬২ জন শিক্ষার্থীর আপডেট তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বাজেট শাখায় প্রেরণের জন্য অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ৩০ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত এক সরকারি পত্রে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে আর্থিক অনুদানের মনোনীত শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের আর্থিক অনুদানের অর্থ বিতরণ সংক্রান্ত উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২৪-২৫ অর্থবছরে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দের জন্য বিশেষ অনুদান খাতে বরাদ্দকৃত অর্থ বিতরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ১০১টি, শিক্ষক-কর্মচারী ক্যাটাগরিতে ২৫০ জন এবং ছাত্র-ছাত্রী ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির ২৪৫০ জন, ৯ম থেকে ১০ম শ্রেণির ১৫৯৭ জন, একাদশ ও দ্বাদশ শ্রেণির ১৪২৮ জন এবং স্নাতক ও তদুর্ধ্ব পর্যায়ে ১২৭৪ জন মোট ৭১০০ জন শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত তালিকা গত ১৭.০৬.২০২৫ তারিখ এ বিভাগের ওয়েব সাইটে প্রকাশ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের ওই পত্রে আরও বলা হয়, বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস নগদ লিমিটেড হতে ২০ জুলাই ২০২৪ তারিখে প্রেরিত তথ্যানুযায়ী এ বিভাগ কর্তৃক মনোনীত মোট ১০১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বরসহ বিভিন্ন তথ্যগত ভুল থাকার কারণে তাদের আবেদনপত্রে প্রদত্ত ব্যাংক হিসাব নম্বরে অনুদানের অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি।

এছাড়া শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী ক্যাটাগরিতে ৬ হাজার ৯৯৯ জন উপকারভোগীর মধ্যে ৪৬২ জনের কেওয়াইসি ইনফর্মেশন আপডেট না থাকার কারণে তাদের আবেদনের সময় প্রদত্ত মোবাইল নম্বরে অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি।

এমতাবস্থায়, তালিকাভুক্ত যে সকল উপকারভোগী (শিক্ষক/কর্মচারী ও ছাত্র-ছাত্রী ক্যাটাগরিতে) তাদের আবেদনপত্রে প্রদত্ত নগদ নম্বরে আর্থিক অনুদানের টাকা প্রাপ্ত হননি তাদের (নগদ) মোবাইল নম্বর এর কেওয়াইসি ইনফর্মেশন আগামী ০৭ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে আবশ্যিকভাবে আপডেট করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।

সূত্রোক্ত তালিকাভুক্ত যে সকল উপকারভোগী তাদের আবেদনপত্রে প্রদত্ত ব্যাংক হিসাব নম্বরে আর্থিক অনুদানের টাকা প্রাপ্ত হননি, উক্ত প্রতিষ্ঠানসমূহের ব্যাংক হিসাবের শিরোনাম, ব্যাংক ও শাখার নাম, রাউটিং নম্বর ও ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংক হিসাবে লেনদেন এর সঠিক তথ্য প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষরে এবং ব্যবস্থাপনা কমিটি/গভর্নিং বডির সভাপতির প্রতিস্বাক্ষরে আগামী ০৭ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে জরুরি ভিত্তিতে ই-মেইলযোগে (moebudgetsection@gmail.com) এ বিভাগের প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD