বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভবিষ্যৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার রাজধানী কাকরাইলে ডক্টর এসোসিয়েশনশ বাংলাদেশ ড্যাবের কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে ৩১ দফা দেয়া হয়েছে। যেগুলোর মধ্যে এই জাতির সবচেয়ে প্রয়োজনীয় দফাগুলো রয়েছে। সেখানে স্বাস্থ্যের কথা উল্লেখযোগ্যভাবে উল্লেখ করা হয়েছে।
তিনি আরো বলেন, দেশে শুধু ভোটাধিকার নিশ্চিত হলে হবে না, সাধারণ মানুষের চিকিৎসার অধিকার, শিক্ষার অধিকার ভাতের অধিকারসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
ওষুধ শিল্পে ভয়াবহ ক্রাইসিস চলছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এমন সব নীতি করছে, যাতে ওষুধ শিল্প বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে।
যারা ওষুধ তৈরি করে তাদের দেয়া অভিযোগের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্য শিল্পের মাধ্যমে আমরা বিভিন্ন দেশে ওষুধ রপ্তানি করি। তবে বর্তমানে যারা ওষুধ বানাচ্ছেন তারা বলছেন, বর্তমানে এই খাতের এতই ভয়াবহ অবস্থা, ওষুধ তৈরির ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যেতে পারে।
তাদের অভিযোগ, বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী উপদেষ্টা এমন কিছু নিয়মনীতি করছেন যার কারণে এই শিল্প ধ্বংসের পথে, বন্ধ হয়ে যাচ্ছে ওষুধ তৈরির কারখানাগুলো। এসময় অন্তর্বর্তী সরকারের বেশিরভাগ নীতিই আত্মঘাতী বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
গণতন্ত্রের ভিত ধীরে ধীরে শক্তিশালী করতে হবে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের ভিত ধীরে ধীরে শক্তিশালী করতে হবে। দলের ভেতরেও গণতন্ত্রের চর্চা বাড়াতে হবে।
তিনি বলেন, দেশটা আমাদের সবার। এজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যারা বলেন রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নেই, এ কথাটি সম্পূর্ণ ঠিক নয়।
তিনি বলেন, বাংলাদেশের ভালো পরিবর্তন প্রত্যাশা করে প্রতিটি নাগরিক। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিতে পেরেছে। মানুষ চায় সামনের দিনগুলো যেন ভালো হয়। ৫ আগস্টের পর নিরপেক্ষ মানুষও বিএনপির কাছে ভালো কিছুর পরিবর্তন প্রত্যাশা করে সবচেয়ে বেশি। তাই দলের মধ্যে গণতান্ত্রিক চর্চ বাড়াতে হবে।
তিনি বলেন, সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে, আড়াই বছর আগে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে বিএনপি ৩১ দফা উপস্থাপন করেছিল। জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।
আরে আগে খালেদা জিয়ার সচিকিৎসায় যারা যুক্ত ছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছে তারেক রহমান। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদ সময়ে আন্দোলন সংগ্রামে যারা নির্যাতনের শিকার হয়ে আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা আপনার করেছেন এইজন্য সারা দেশের মানুষের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।