শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন




জাতীয় পার্টি জিন্দা লাশ, ফোনালাপে নানককে হাসিনা

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫ ৯:৩৮ pm
Prime Minister Sheikh Hasina Wazed প্রধানমন্ত্রী শেখ হাসিনা Sheikh Hasina Prime Minister Bangladesh প্রধানমন্ত্রী শেখ হাসিনা Cabinet Secretary মন্ত্রিপরিষদ hasina pm
file pic

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী- জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি রেকর্ড ফাঁস হয়েছে। ধারণা করা হচ্ছে, রেকর্ডটি গতবছরের জুলাই আন্দোলনের সময়কার।

সোমবার সেই রেকর্ডটি সংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে।

৫ মিনিট ২৬ সেকেন্ডের অডিওটিতে মোহাম্মদুর ছাত্র আন্দোলন দমানোর প্রসঙ্গে জাহাঙ্গীর কবির নানককে শেখ হাসিনা বলেন, জাতীয় পার্টি জিন্দা লাশ।

সেই ফোনালাপে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। অপর পাশ থেকে জাহাঙ্গীর কবির নানক বলেন, জি বলব। তারপর শেখ হাসিনা জিজ্ঞেস করেন, মোহাম্মদপুরের বিহারী পট্টির তাদের ভূমিকা কী? তখন নানক বলেন, ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, কালপ্রিট, জাতীয় পার্টির। ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে। ও তো এই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নেয়। এই গুটি কয়েক ছেলে, এই ১৫-২০টা ছেলে, ওরা সব আমাদের পক্ষে ছিল।

জাহাঙ্গীর কবির নানক জানান, মোহাম্মদপুরে সব ঠিক আছে, শুধু পল্লবীতে ঝামেলা।

নানক মন্তব্য করেন, কিন্তু আপা, সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চ্যাতবে। প্রত্যুত্তরে শেখ হাসিনা নানককে ধকম দিয়ে বলেন, চুপ করো, জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নাই আর ওই পার্টির। নিয়ে আর কি করব? জিন্দা লাশ। আমি এবার একটারেও ছাড়বো না।

অপর পাশ থেকে নানক বলেন, একেবারে ছাইকা ফেলতে হবে, আপা।

এর আগে গতকাল রোববার হাসিনা-ইনুর কথোপকথন ফাঁস করেন সংবাদিক জুলকারনাইন সায়ের। কথোপকথনে আন্দোলনকারীদের দমাতে আকাশ থেকে হেলিকপ্টারে গুলি করার পাশাপাশি ছত্রীসেনা নামানোর কথা বলেছিলেন শেখ হাসিনা।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD