শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন




ফেব্রুয়ারিতেই নির্বাচন, তারপর আমরা চলে যাবো: আসিফ নজরুল

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫ ২:১৯ pm
Asif Nazrul Writer Asif_nozrul professor of law at the University of Dhaka আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক
file pic

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হলো সরকারের, দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের যত স্টেপস আছে, আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে, ফেব্রুয়ারিতেই নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাবো।’ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রাজনৈতিক নেতাদের মন্তব্য প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দল তো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন কথা বলে। ওটা রাজনীতির একটা প্রক্রিয়া। আপনারা তো এটা সবসময় দেখেছেন। বাংলাদেশে ট্রেডিশনালি যেসব রাজনৈতিক কথাবার্তা হতো, এখনো ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে। খুব গুণগত পরিবর্তন হয়নি।’

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘নির্বাচনে সময় নিয়ে কে কী বললো, এটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার (প্রধান উপদেষ্টা) একজন সর্বজন স্বীকৃত বিশ্ব পর্যায়ের নন্দিত মানুষ। উনি নিজে ঘোষণা করেছেন, ওনার ঘোষণা থেকে পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নেই।’




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD