শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন




নিশ্চিত লেভেল প্লেয়িং ফিল্ড না পেলে নির্বাচনে যাবে না জামায়াত: হামিদুর রহমান আযাদ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫ ৯:১৭ pm
Bangladesh Jamaat-e-Islami বাংলাদেশ জামায়াত ইসলামী
file pic

নির্বাচন ফেব্রুয়ারিতে হলে কোনো সমস্যা নেই। তবে নির্বাচনকে সামনে রেখে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, সরকার আমাদের শর্ত ও দাবিগুলো নিশ্চিত করবে, তারপরই আমরা নির্বাচনে অংশ নেবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ও কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘নির্বাচনের জন্য যে শর্ত ও দাবিগুলো আমরা দিয়েছি, সেগুলো এনসিওর করে নির্বাচন দিতে হবে। অন্যথায় নির্বাচন হবে না।’

তিনি আরও বলেন, জনগণ চাইলে নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি অবলম্বন করতে হবে। এই পদ্ধতি দেশের জন্য কল্যাণকর হবে এবং ভোটারদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করবে।

হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনে সন্ত্রাস ও অনিয়ম বন্ধ করতে হলে পিআর পদ্ধতি গ্রহণ জরুরি। এছাড়া, জামায়াতের অংশগ্রহণে নির্বাচনের ফেয়ারনেস নিশ্চিত হবে এবং জনগণ চাইলে তারা পিআর পদ্ধতিতে ভোটারদের ভোট গ্রহণ করবে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD