রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন




ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫ ৫:৪৫ pm
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় 7 affiliated colleges 7 college সাত ৭ কলেজ ঢাবি ঢাবি ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান du vc Md. Akhtaruzzaman Dhaka university du ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি ডিইউ DU ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় Dhaka University ঢাকা বিশ্ববিদ্যালয় বাসে মিলবে ওয়াইফাই The DU residential hall may open in March ঢাকা বিশ্ববিদ্যালয়
file pic

সরকারি ৭ কলেজ নিয়ে গঠিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। আজ শুক্রবার বিকেল ৩টায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭টি ক্যাম্পাসে।

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক এ কে এম ইলিয়াস ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন।

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়।

এর আগে ২০১৭ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল এই সাত কলেজ। তবে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে শিক্ষার্থীরা আন্দোলন করেন। আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ঘেষণা দেয় সরকার।

সাতটি সরকারি কলেজ হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD