রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন




তুরস্কে জাহাজ রপ্তানি করলো বাংলাদেশ

আউটলুক বাংলা রিপোর্ট
  • প্রকাশের সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩১ pm
জলদস্যুরা জলদস্যু Russian vessel under US sanctions Russia cox bazar sea beach sent martin launch ticket cabin crew জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর Bay of Bengal Cheradip বঙ্গোপসাগর fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা cox bazar sea beach sent martin launch ticket cabin crew জাহাজ সমুদ্র সৈকত যাত্রী জলযান সাগর Bay of Bengal Cheradip বঙ্গোপসাগর বঙ্গোপসাগর trawler জাহাজ bandarban পর্যটন বান্দরবান tourism and recreation venues resorts ship china war launch sea চীন যুদ্ধ জাহাজ সমুদ্র fishing catch fish Boat ship ark skiff davit craft smack yawl scow vessel জাহাজ তরণী সিন্দুক নৌকা জেলে নৌকা নিষিদ্ধ কারেন্ট জাল জালিয়া খাল বিল নদী নালা জাহাজ সোমালিয়া
file pic

প্রথমবারের মতো তুরস্কে জাহাজ রপ্তানি করলো বাংলাদেশ। তুরস্কের নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেডের কাছে এই জাহাজ রপ্তানি করেছে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপ ওয়েজ লিমিটেড। রোরববার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনা ঘাটে অবস্থিত আনন্দ শিপইয়ার্ড প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাহাজটি হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস আফরুজা বারী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, সোনারগাঁওয়ের ইউএনও ফারজানা রহমান, ঢাকাস্থ তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মি. বিলাল বেলইউত, নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লি..এর প্রোপ্রাইটর মি. কেরিম ইন্স, ডিরেক্টর মি. ওমের সেমিজ, মি. ফাতিহ আসলান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পোশাক খাতের পরে গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে জাহাজ শিল্প। জাহাজ শিল্প এগিয়ে নিতে এই শিল্পে বৈচিত্র্য আনতে হবে। দেশের জাহাজ নির্মাণ আইন যুগোপযোগী করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, আমরা এই শিল্পের আইন প্রণয়ন করে দিয়ে যাবো। পরবর্তী নির্বাচিত সরকার এটা বাস্তবায়ন করবে। বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প দেশের প্রতিরক্ষায় অংশীদার হবে। আমরা চাই এই শিল্প এগিয়ে যাক বলে তিনি উল্লেখ করেন।

আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহেল বারী বলেন, জাহাজ নির্মাণ শিল্পে দীর্ঘ মেয়াদ অর্থায়নে সমস্যা রয়েছে। এই ক্ষেত্রে সরকারের সহযোগিতা দরকার। জাহাজ নির্মাণ খাত শক্তিশালী হলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি বলেন, সোনারগাঁয়ের জাহাজ তৈরির ঐতিহ্য আছে। এই ঐতিহ্য ধরে রেখেছে আনন্দ শিপইয়ার্ড। ঐতিহ্যবাহী এই নির্মাণখাতে অভিভাবক শূন্য ছিল। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এই খাত এগিয়ে গেছে। এই শিল্পে দীর্ঘমেয়াদি অর্থায়নে সমস্যা রয়েই গেছে। এক্ষেত্রে সরকারের সহযোগিতা দরকার।

উল্লেখ্য, তুরস্কে রপ্তানিকৃত ৩৪১ ফুট দীর্ঘ, ৫৫ ফুট প্রস্থ ও ২৫ ফুট গভীরতার ‘ওয়েস ওয়্যার’ জাহাজটি ৫৫০০ টন পণ্য পরিবহন করতে পারবে। স্টিল কয়েল, কয়লা, সার, খাদ্যশসা, এবং বিভিন্ন বিপজ্জনক মালামাল বহনে সক্ষম। আনন্দ শিপইয়ার্ড লিমিটেড এর আগে ডেনমার্ক, জার্মানি, নরওয়ে, মোজাম্বিক ও যুক্তরূজ্যসহ বিভিন্ন দেশে জাহাজ রপ্তানি করেছে।

বাংলাদেশের ‘সবচেয়ে বড়’ জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড সূত্রে জানা গেছে, উন্নত নকশা ও আন্তর্জাতিক মানের প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে ‘ওয়েস ওয়্যার’। এর আগে কোম্পানিটি যুক্তরাজ্যভিত্তিক এনজিয়ান শিপিং কোম্পানি লিমিটেডে ৬ হাজার ১০০ ডিডব্লিউটি জাহাজ রপ্তানি করে, যা সে সময় বাংলাদেশ থেকে রপ্তানি করা সবচেয়ে বড় জাহাজগুলোর মধ্যে একটি ছিল।

সংশ্লিষ্টরা বলছেন, দেশে জাহাজ তৈরি শিল্প স্বয়ংসম্পূর্ণ হলে গভীর সমুদ্রে মাছ ধরে তা রপ্তানি করে বছরে ২ বিলিয়ন ডলার আয়ের পথ তৈরি সম্ভব।

আনন্দ শিপইয়ার্ডের কর্মকর্তারা জানান, বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে অগ্রণী ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি। আজ অবধি, তারা দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ক্লায়েন্টদের কাছে ৩৫০ টিরও বেশি জাহাজ সরবরাহ করেছে।




আরো






© All rights reserved © outlookbangla

Developer Design Host BD